• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

আইসিজের রায়কে সমর্থন মিয়ানমার জাতীয় ঐক্য সরকারের

দেশ টিভি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৬, ১২:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় এনইউজি বলেছে, দিনটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং মিয়ানমারে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগ বিশ্বের সর্বোচ্চ আদালতের সামনে উঠে এসেছে।

এটি গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বকে পুনর্ব্যক্ত করে। এনইউজি আইসিজের রায়কে শ্রদ্ধা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তির ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে এনইউজি। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

একই সঙ্গে অর্থবহ জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের নৃশংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি অটুট রাখার কথাও জানিয়েছে তারা।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ইরানের নতুন হুঁশিয়ারি

এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টার পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারিন, শান, সাগাইং, মাগওয়ে ও অন্যান্য অঞ্চলের মানুষ এখনো বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচারে আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সহিংসতার এ চক্র ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য শান্তি, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমজে

  • আইসিজে
  • মিয়ানমার
  • রোহিঙ্গা
এ সম্পর্কিত আরও খবর
‘রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার’
‘রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার’
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট: হুমায়ুন কবির
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দোষী সাব্যস্ত
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু
রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X